ফরিদপুরে এবার এক শিশুর করোনা শনাক্ত

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৭:২৮ পিএম

ফরিদপুরে এবার এক শিশুর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত মোট আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

করোনাভাইরাস  পজিটিভ হওয়া শিশুটির বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামে। শিশুটির বাবা পেশায় একজন ট্রাক চালক।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, শিশুটি কিভাবে আক্রান্ত হলো সেটি নির্ণয় করতে পারিনি। তবে তার বাবা যেহেতু ট্রাক চালক তার মাধ্যমে আক্রান্ত হলো কিনা সেটি দেখার চেষ্টা করছি। তিনি বলেন, শিশুটির পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন,  ওই শিশুকে নিয়ে এ পর্যন্ত আটজনের করোনাভাইরাস শনাক্ত হলো ফরিদপুরে। এর মধ্যে চরজন নগরকান্দা উপজেলার এবং সদরপুর, বোয়ালমারী, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত