সেরে উঠেছেন করোনা আক্রান্ত ৭ পুলিশ সদস্য

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১১:৫৪ পিএম

গোপালগঞ্জে মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। 

জেলায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এর আগে টুঙ্গিপাড়ায় এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বতর্মানে জেলায় ৩০ করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছে।

শুক্রবার রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত বলে পজেটিভ রিপোর্ট আসে।

তিনি আরো বলেন, ওই ডাক্তার ও নার্সকে আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সিভিল সার্জন বলেন, করোনাভাইরাস আক্রান্ত মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য সুস্থ্য হওয়ায় তাদের আইসোলেশন ওয়ার্ড থেকে বাড়ি পাঠানো হয়েছে। তারা সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত