রংপুরে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে । শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই চার জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু এটা নিশ্চিত করেছেন।
যারা নতুন করে আক্রান্ত হলেন তারা সবাই সোনালী ব্যাংক বাজার শাখায় কর্মরত আছেন। তারা হলেন সিনিয়র অফিসার মেহের আফরিন হোসেন মেরিন, সিনিয়র অফিসার শাহজালাল আজাদ, প্রিন্সিপাল অফিসার এসএম হুমায়ন কবীর, অফিসার খন্দকার এনায়েত উল্লাহ।
এর আগে এই ব্যাংকে একজন করোনায় আক্রন্ত হলে মঙ্গলবার সোনালী ব্যাংক বাজার শাখাটি লকডাউন ঘোষণা করা হয়।
এই ব্যাংকে যখন তাদের করোনা উপসর্গ দেখা দেয় সেই সময় পর্যন্ত এই ব্যাংকে প্রায় দুই শতাধিক গ্রাহক লেনদেন করেছিল বলে জানান ব্যাংকের ম্যানেজার নাজমা জেসমিন আকতার।
