করোনা উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন এক অটোরিকশা চালকের (৪৫) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে তিনি মারা যান। তার বাড়ি হবিগঞ্জের সদর উপজেলায়।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, মারা যাওয়া ওই ব্যক্তির করোনা উপসর্গ ছিল। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জানান, মৃত ব্যক্তিকে সংক্রমণ বিধি মেনে দাফন করা হবে। গত ২১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হবিগঞ্জ সদর হাসপাতালে যান। সেখান থেকে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়।
