প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আসলাম শেখ।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, দেড় কেজি আলু, ১ লিটার তেল, এক প্যাকেট সেমাই ও ১টি সাবান।
আসলাম শেখ বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দী ও কর্মহীন নিম্ন আয়ের মানুষ। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম। এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে দরিদ্র মানুষ। তাই তাদের মুখে হাসি ফুটাতে স্বাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আজ ৭শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে পেরেছি। আগামীতেও মানুষের পাশে থাকবো।
