কুড়িগ্রামে জ্বর নিয়ে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৬:২০ পিএম

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলায়  জ্বর নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের কুটি নাঁওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ৬ মাসের ছেলে এবং ভুরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামের রিয়াজুল ইসলামের ৬ বছরের কন্যা নাফিজা।

রবিবার তাদের মৃত্যু হয়। 

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, ছেলে শিশুটি জন্মের পর থেকে অসুস্থ ছিল। সম্প্রতি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবার।

সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত হওয়ার জন্য তার এবং তার বাবা নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম সায়েম জানান, নাফিজার বাবা ঢাকাফেরত এবং মেয়েটি তীব্র জ্বর নিয়ে মারা গেছে। শিশু এবং পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত