ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৮:৪০ পিএম

ঝিনাইদহ সদর হাসতপাতালে করোনার উপসর্গ নিয়ে শিপন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে শৈলকুপার উপজেলার গোলকনগর  গ্রামের  আব্দুল গফুরের ছেলে।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার জানান, কিশোরটি ছিল প্রতিবন্ধি। তবে তার শ্বাসকষ্ট ও সর্দি জ্বর ছিল। মারা যাওয়ার পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিপন মিয়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। রোববার সন্ধ্যায় তার মরদেহ ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় জানাজা শেষে গোলকনগর  গ্রামের  বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত