গোপালগঞ্জে করোনা আক্রান্ত আরও ৩ জন সুস্থ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৪:১০ এএম

গোপালগঞ্জে আরও ৩ করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন নারীসহ ৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত গোপালগঞ্জে ডাক্তার, নার্সসহ মোট ৪২জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে জেলায় প্রথম করোনা রোগী টুঙ্গিপাড়া উপজেলার এক দম্পতি ও মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্যসহ মোট ১২জন সুস্থ হন। বাড়িতে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত বাকি ৩০ জনকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন আরও বলেন, করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে তিন নারীসহ ৬ জন মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের করোনা নেগেটিভ বলে রিপোর্ট আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত