কুমিল্লায় বাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১১:৫০ এএম

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার দুটি সুপারশপ ও বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজারসহ ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

রমজানের নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা, টাউনহল মাঠ ও ঈদগাহ এলাকার ন্যায্যমূল্যের ট্রাকসেলও মনিটরিং করা হয়। রবিবার বিকেলে এ অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় মিথ্যা ঘোষণা দ্বারা ভোক্তা সাধারণকে প্রতারিত করা, বেশি দামে পণ্য বিক্রি ও দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন সবজির আড়তদার, দুই আদার আড়তদার, এক পেঁয়াজের আড়তদার ও একটি সুপারশপসহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সকল বাজারে হ্যান্ডমাইকের মাধ্যমে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়।

সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত