চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৫৯ এএম

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি মামলায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আংগারিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য।

পানি উন্নয়ন বোর্ডের খাল খননকাজে বাধা দেওয়া, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রকল্পের ব্যবস্থাপককে মারধরের অভিযোগ এনে এক ঠিকাদার ১৬ এপ্রিল তার বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তার আরও তিন ভাইসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, পাউবোর খাল খনন প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলা করাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত