করোনায় আক্রান্ত শেকৃবি শিক্ষার্থী

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৪:২৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। নিজ গ্রামে অবস্থানকালে তিনি করোনায় আক্রান্ত হন।

আক্রান্ত শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, কয়েকদিন আগে ঢাকা ফেরত পুলিশ সদস্য আমার মামা আমাদের বাসায় এসেছিলেন। তিনি আক্রান্ত হওয়ার খবর শোনার পর আমাদের পরিবারের সবাই করোনা টেস্ট করি, গতকাল জানতে পারি পরিবারের ৫জনের সবারই পজিটিভ এসেছে। বাসা লকডাউন করা হয়েছে আমরা সবাই বাসাতেই অবস্থান করছি।

আক্রান্ত শিক্ষার্থীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিমুলিয়া গ্রামে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ফরহাদ হোসাইন বলেন, আমি বিষয়টা জানি না, শিক্ষার্থীদের কাছে আহ্বান থাকবে এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীদের কেউ আক্রান্ত হলে বাসায় চিকিৎসা নেওয়ায় ভালো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত