কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কোয়ারেন্টাইন অমান্য করে ঘোরাফেরা করায় দুই এনজিওকর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কর্মকর্তা গোলাম মো. শহীদ ও আবদুর রহমান।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, সম্প্রতি ঢাকা ও গাইবান্ধা থেকে ফেরেন ওই দুই এনজিও কর্মকর্তা। সংক্রমণ ঠেকাতে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু তারা তা না মেনে অফিস খোলা রেখে চারদিকে ঘুরে বেড়াচ্ছিলেন। খবর পেয়ে তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অফিসকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
