গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:০৭ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গলায় ফাঁস দিয়ে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, তাকে হত্যার পর দড়িতে ফাঁস দিয়ে ঝুলানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন। 

বুধবার দুপুরে হিলির পালপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হিলির পালপাড়া নামক গ্রামে আব্দুর রাজ্জাক নামের এক ব্যাক্তি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছেনা এটি আত্মহত্যা নাকি হত্যা। এর পিছনে অন্যকোন কারণ আছে কিনা তা তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত