মুহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করেন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৬:১৫ এএম

আজ পবিত্র রমজানের ষষ্ঠ দিন। ইসলামের ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনাবলি পাঠকের জন্য তুলে ধরা হলো।

এক. হিজরতের ২১৩২ বছর আগে বনি ইসরাইলের নবী মুসা (আ.)-এর ওপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়। (আল বিদায়া ওয়ান নিহায়া)।

দুই. ৯২ হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক (রহ.)-এর শাসনকালের শেষ দিকে ১৭ বছর বয়সী মুহাম্মদ বিন কাসেম আস সাকাফির নেতৃত্বে মুসলিমরা সিন্ধু নদী থেকে মুলতান পর্যন্ত বিজয় করে।

তিন. ২২৩ হিজরিতে খলিফা মুতাসিম বিল্লাহ উমুরিয়া অঞ্চল বিজয় করেন।

চার. ৩৬৪ হিজরিতে বাইজাইনটানের সৈন্য বায়ালাবাক (ইধধষনবশ) নগরে প্রবেশ করে এবং তাতে ব্যাপক লুটতরাজের পর জ্বালিয়ে ভস্ম করে দেয়।

পাঁচ. ৫৩২ হিজরিতে মুসলিমরা সর্বপ্রথম ইমামুদ্দিন জনকি (রহ.)-এর নেতৃত্বে শামের উত্তরাঞ্চলীয় হালবে ক্রুসেডারের বিরুদ্ধে বিজয় লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত