সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে ফজলুর রহমান (৩৩) নামে এক কৃষকের মুত্যু হয়েছে। তিনি উপজেলার যুগিখালী ইউনিয়নের ছোটরাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে।
যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ছোটরাজনগর গ্রামের সিরাজুল ইসলাম দফাদারের ছেলে ফজলুর রহমান তার ছোট ছেলেকে নিয়ে সন্ধ্যারাতে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া মাত্র বাড়ির উঠানের একটি নারিকেল গাছে এবং তার উপরে বজ্রপাত হয়।
বজ্রপাতে কৃষক ফজলু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাতেই মারা যান। ফজলুর শিশুপুত্র মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
চেয়ারম্যান রবিউল আরও জানান, পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় সাধারণ ডায়েরিসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।
