মাদারীপুরের সদর উপজেলার হুগলী গ্রামের জাপান প্রবাসী শাহ আলম মোল্লার অর্থায়ণে তার ভাই কুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লার উদ্যোগে নিজের পরিবারদের সহযোগীতা নিয়ে ৩ শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অপরদিকে কালকিনিতে সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ৪ হাজার পরিবারের মাঝে চাল ডাল সহ খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রধান কার্যালয় থেকে বিতরণী কার্যক্রমের সূচনা করেন কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, সংগঠনটির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন, পরিচালনা কমিটির সভাপতি বি.এম রাজিব, সাধারণ সম্পাদক সজিব খান।
প্রবাসীর ভাই ও কুনিয়া ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা বলেন, আমার ভাই প্রবাসী শাহ আলম মোল্লার আর্থিক সহযোগীতায় আমাদের এলাকার অসহায় তিন শতাধিক পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবান।
