মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার নমুনা সংগহ করা হয়। পরে শুক্রবার দিবাগত রাতে ওসির করোনা শনাক্ত করে ঢাকার নিপসম।
পুলিশ সুপার আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগে থেকেই সতর্ক ছিলেন সদর থানার ওসি (তদন্ত)। তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন। এ ঘটনায় সদর থানায় বাড়তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে। তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের নমুনা সংগ্রহ করা হবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বনিক জানান, বৃহস্পতিবার এ পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ঢাকার নিপসমে পাঠানো হয়। একদিন পর শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে জানানো হয় তার করোনা শনাক্ত হয়েছে। তাকে সতর্কতা অবলম্বন করে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
