শিমুলিয়া ঘাটে গার্মেন্টসকর্মীদের ঢল অব্যাহত

আপডেট : ০২ মে ২০২০, ১১:৪১ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছুটে চলেছেন ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা। শনিবার ষষ্ঠ দিনের মতো গার্মেন্টস কর্মীদের ঢল লক্ষ করা গেছে দক্ষিণবঙ্গের এ নৌরুটের শিমুলিয়া ঘাটে।

ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছেন শত শত গার্মেন্টস কর্মী। দুর্ভোগের মুখে ঢাকায় ছুটছেন তারা।

image

এদিকে, কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে শিমুলিয়া ঘাটে আসলেও ঢাকায় যেতে গার্মেন্টসকর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, সিএনজি কিংবা রিকশাযোগে সড়কে ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছেন গার্মেন্টসকর্মীরা।

image

উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকালে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে শিমুলিয়ায় ছেড়ে আসে রো-রো ফেরি শাহ মখদুম, শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং। ফেরি ৩টিতে শত শত যাত্রী ছিলেন। যাদের বেশির ভাগই গার্মেন্টসকর্মী। ফেরি ছাড়াও ট্রলারে ট্রলারে দক্ষিণবঙ্গ থেকে ছুটে আসছেন যাত্রী সাধারণ।

গত বুধবার তেকে প্রতিদিনই শিমুলিয়া ঘাটে ঢাকাগামী পোশাকশ্রমিকদের ভিড় লক্ষ করা যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত