স্থানীয় সাংবাদিকদের হেয় করে গণমাধ্যমে দেওয়া দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাত।
কক্সবাজারের পেকুয়ায় চেয়ারম্যানের চাল লোপাটের ঘটনায় সাঈকা সাহাদাতকে প্রথমে প্রত্যাহার এবং পরে তা প্রত্যাহার করা হয়। এরপর একটি অনলাইনের সঙ্গে আলাপে তিনি স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।
শনিবার দুপুরে ওই বক্তব্য প্রত্যাহার করেন ইউএনও সাঈকা সাহাদাত। তার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।
প্রেস বার্তায় ইউএনও বলেন, শুক্রবার জাতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে দেওয়া আমার বক্তব্য আমি প্রত্যাহার করছি। এতে কোনো সাংবাদিক বন্ধু কষ্ট পেয়ে থাকলে, আমি দুঃখ প্রকাশ করছি।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানিয়ে তাদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও সাঈকা।
