সুস্থ হওয়ার পথে রাজশাহীর ৩ করোনা রোগী

আপডেট : ০২ মে ২০২০, ০৯:৪৩ পিএম

রাজশাহী জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন।  এদের মধ্যে তিন জন সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট দুইবার নেগেটিভ এসেছে। আগামী সোমবার তাদের আরেকবার পরীক্ষা করা হবে। সে রিপোর্টও নেগিটিভ এলে তারা সম্পূর্ন সুস্থ বলে ঘোষণা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করছেন রাজশাহী জেলা সিভিল সার্জন ড. এনামুল হক।

সিভিল সার্জন বলেন, আমাদের জেলায় যাদের করোনা ধরা পড়েছে তাদের মধ্যে ৮০ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। বাকিদের সবার অবস্থা ভালো। তিনজন সুস্থ হওয়ার পথে। তাদের অবস্থা বেশ ভালো। তাদের দ্বিতীয় দফার টেস্টে করোনা নেগেটিভ এসেছে। এরপরও আগামী সোমবার তাদের পরীক্ষার পর সুস্থ ঘোষণা করা হবে। এর মাধ্যমে রাজশাহীতে প্রথম করোনা রোগী সুস্থ হবে।

রাজশাহী সিভিল সার্জন বলেন, রাজশাহী জেলায় যাদের করোনা শনাক্ত হয় তাদের মধ্যে প্রথম দিকের তিনজনের অবস্থা বেশ ভালো। বাকিদের অবস্থাও ভালো। তারা বাসায় আবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। আরো কদিন পর আবারো তাদের নমুনা পরীক্ষা করা হবে।  

এদিকে, শনিবার রাজশাহীতে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে এদিন মোট ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি জেলার দুর্গাপুরে। তার বয়স ২৮ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত