সুনামগঞ্জে চিকিৎসক

নার্সসহ আরও ৪ জন করোনা আক্রান্ত

আপডেট : ০৩ মে ২০২০, ০৬:৪৪ এএম

সুনামগঞ্জে একজন চিকিৎসক, নার্সসহ নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন। এ ছাড়া জগন্নাথপুর উপজেলায় একজন পুরুষ এবং দিরাই উপজেলায় ঢাকাফেরত এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩। এর মধ্যে সুস্থ হয়েছেন দুজন।

গত শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, বিকেলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে সুনামগঞ্জের চারজন আক্রান্তের খরব জানানো হয়েছে। তিনি বলেন, সম্প্রতি আমরা বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠাই। এরপর আজ আমাদের জানানো হয় এ চারজনের করোনা পজিটিভ।

সিভিল সার্জন জানান, করোনা শনাক্ত হওয়া এ চারজনকেই আইসোলেশনে নেওয়া হবে। এ ছাড়া তাদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদের পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত