ভালুকায় প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২০, ১০:২৪ পিএম

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী গজারিখাল এলাকার বাসিন্দা আবু হানিফা নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে রবিবার ভোরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।

১৯ এপ্রিল আবু হানিফের করোনা শনাক্ত হয়। আবু হানিফ উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বনকূয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ছেলে ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন।

এর আগে ১৯ এপ্রিল দুপুরে ময়মনসিংহ এস,কে হাসপাতালে (পিসিআর ল্যাব) গিয়ে নমুনা (ছোয়াব) দেয়ার পর রাতে আবু হানিফার কোভিড-১৯ পজেটিভ। ২০ এপ্রিল বিকেলে আবু হানিফাকে কুয়েত মৈত্রি সরকারী হাসপাতালে নেওয়ার পর তার দুই কিডনীতে  সমস্যা থাকার কারণে ২১ এপ্রিল দুপুরে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন  চিকিৎসাধীন থেকে রবিবার ভোরে মারা যান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আবু হানিফের লাশ তার গ্রামের বাড়ী মেদুয়ারী ইউনিয়নের বনকূয়া গ্রামের দাফন করা হবে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত