করোনা পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র শুরু থেকেই বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি দরিদ্র, দিনমুজর, বস্তিবাসীসহ অন্যদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রথম পর্যায়ে ঢাকাসহ দেশের ১১ জেলায় ১০ হাজার প্যাক খাদ্য বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১০ হাজার প্যাক খাদ্য বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি প্যাকে রয়েছে চাল ২০ কেজি, আটা ৪ কেজি, মসুর ডাল ১ কেজি, খেসারি আধা কেজি, ছোলা ১ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবণ আধা কেজি, সরিষার তেল ৮০ মিলি, সয়াবিন তেল আধা লিটার, শুকনা মরিচ ৪০ গ্রাম ও সাবান ১ পিস। এই দুর্যোগ মুহূতে এই খাদ্য কর্মসূচিতে সহায়তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি
