মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে থাকা এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে করোনা ইউনিট থেকে ঢাকায় নেওয়ার পথে ৩৬ বছর বয়সী ওই স্বাস্থ্য কর্মী মারা যান। তিনি সদরের বাগেশ্বর কমিউমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ছিলেন। তার বাড়ি সদর উপজেলার মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে।
সন্ধ্যা ৬ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার শারিরিক অসুস্থতা দেখা দিলে ওই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সোমবার তার নমুনা ঢাকার নিপসমে পাঠানো হয়। ওই দিন রাতেই তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে তার শারিরিক অবস্থার অবনিত হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান এ স্বাস্থ্য কর্মী।
