ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করায় মঙ্গলবার হাইওয়ে পুলিশের প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন।
এর আগে মল্লিক ফকরুল ইসলাম, বিপিএম, পিপিএম, র্যা- ৩ এর পরিচালক এবং পরে হাইওয়ে পুলিশসহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন।
মল্লিক ফখরুল ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের ২০ জানুয়ারী ১২তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সহকারী পুলিশ সুপার হিসেবে বিভিন্ন সার্কেল এবং ট্রাফিক বিভাগের কাজ করার পর ১৯৯৭ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ, জামালপুর ও নেত্রকোনা জেলায় দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে ভোলা, কিশোরগঞ্জ, সিলেট, ফেনী জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কমান্ডার হিসাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জন করেন। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ২০১২ সালে র্যাবের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ২০১৪ সালে ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে অত্যন্ত সুনামের সঙ্গে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি এসবি ও ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।
২৯ বছর চাকরি জীবনে জনাব মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলাসহ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
