খুলনায় আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রেজাউল করিম গাজীর করোনা পজিটিভ ধরা পড়ে।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুমেকের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধুমাত্র খুলনা জেলার নমুনা ছিল ৮৪ টি। তার মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
