কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২০, ০২:৫০ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার সকালে বজ্রপাতে হেদায়েত উল্লাহ (হেদু) (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের পূর্ব পাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তার বাড়ির পূর্ব পাশে বীজ তলায় আঊস ধান বীজ বপন করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। হেদায়েত উল্লাহর ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

নিহত হেদায়েত উল্লাহ কৃষিকাজের পাশাপাশি পার্শ্ববর্তী ওমরগঞ্জ বাজারে পানের ব্যবসা করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত