করোনায় চট্টগ্রামে বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২০, ০৮:০৪ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী ইস্কান্দার মিয়া (৫০) মারা যান। তিনি সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ওই রোগী ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  গত ৩ মে রোববার তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চমেক হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, ওই রোগীকে সেদিন থেকেই আইসিইউতে রাখা হয়েছিল, বুধবার সকালে তার মৃত্যু হয়।  

প্রসঙ্গত, এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, মৃত ইস্কান্দার আগে নগরীর সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর শোক জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত