সাভারে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ

আপডেট : ০৬ মে ২০২০, ১০:২৬ পিএম

সাভারে এক নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভোক্তভূগী নারী শ্রমিকের দায়ের করা মামলায় পুলিশ বুধবার সকালে ইব্রাহিম নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে।

এছাড়া ওই নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সকালে ওই নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ মোট ৪ জনের নামে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার রাতে ওই নারী পোশাক শ্রমিক হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকার তার পুরাতন ভাড়া বাসা থেকে আসবাবপত্র নিয়ে নতুন ভাড়া বাসা জয়নাবাড়ি যাওয়ার পথে স্থানীয় ইব্রাহিম, রাব্বিসহ আরো অজ্ঞাতনামা দুই যুবক তার গতিরোধ করে। পরে তারা ওই নারীকে জোরপূর্বক একটি অটোরিক্সায় উঠিয়ে বলিয়ারপুর এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জাকারিয়া হোসেন বলেন, ধর্ষনের ঘটনায় ভুক্তভূগি নারী শ্রমিক সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিল তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত