মাইক্রোসফট আনছে ২৫০ লোক নিয়ে ভিডিও কনফারেন্সিং সুবিধা

আপডেট : ০৭ মে ২০২০, ১২:৫৩ পিএম

করোনা পরিস্থিতিতে লকডাউনে ঘরে বন্দী মানুষের মধ্যে ভিডিও কনফারেন্সিং অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। শুরুতে জুম অ্যাপের জয়জয়কার থাকলেও নিরাপত্তা নিয়ে বিতর্কের মুখে পড়ে যায় সেটি। এতে মাইক্রোসফট, গুগলের মতো টেক জায়ান্ট এমন অ্যাপ সুবিধা নিয়ে আসে।

জি নিউজ জানায়, মাইক্রোসফটের ভিডিও কনফারেন্সিং অ্যাপ মাইক্রোসফট টিমে ২৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। আগে এই সুবিধা ১০০ জনের মধ্যে সীমাবন্ধ ছিল। 

বুধবার এই ঘোষণার মাধ্যমে মাইক্রোসফট আশা করছে যে, এটি গুগল মিট এবং জুম অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। 

লকডাউনের কারণে বাড়ি থেকে কর্মরত বিপুলসংখ্যক ব্যবহারকারী ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করছেন। এছাড়া এর সাহায্যেই অনলাইনে চলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনাও। 

বর্তমানে এমএস টিমে ৭৫ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে ২০ জন অংশগ্রহণকারী বিনামূল্যে এই ভিডিও কনফারেন্সিং-এর সুবিধা ব্যবহার করতে পারবেন। 

মাইক্রোসফট আরও জানায়, এই মাসের মাঝামাঝি সময়ে তাদের অ্যাপের এই আপডেটটি ফিচারটি চলে আসবে। এক সঙ্গে দুই শতাধিক মানুষের সঙ্গে যোগাযোগ করে ব্যবসা কিংবা শিক্ষা কর্মকাণ্ড আরও গতিশীল করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত