চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নার্স, পুলিশসহ নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪। তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও মারা গেছেন একজন।
গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুজন সিনিয়র স্টার্ফ নার্সসহ তিনজন, দামুড়হুদা উপজেলায় দুজন ও আলমডাঙ্গায় একজন পুলিশ সদস্য রয়েছেন। ওই পুলিশ সদস্যের কর্মস্থল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে। তিনি সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়ি আলমডাঙ্গায় আসেন।
জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ইতালিফেরত এক যুবক সুস্থ হয়ে বাড়িতে আছেন।
