ছেলের ফাঁস লাগানো লাশ দেখে ‘মায়ের মৃত্যু’

আপডেট : ০৯ মে ২০২০, ০১:১৪ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলায় ছেলে আসলাম হোসেন (৩৬) নামের এক যুবক ও তার মা রাশেদা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা, ঘরের ভেতর ছেলেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে মা স্ট্রোক করে মারা গেছেন। 

শনিবার সকালে আসলাম হোসেনের শয়ন কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম উপজেলার গোনা ইউনিয়নের গোনা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

রাণীনগর থানার অফিসার ইনর্চার্জ (ওসি) জহুরুল হক দেশ রূপান্তরকে বলেন, স্থানীয়দের সংবাদে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব-অনটনের কারণে আসলাম হোসেন আত্মহত্যা করতে পারে। আর আসলামের ঝুলন্ত মরদেহ দেখে তার মা রাশেদা বেগম স্ট্রোক করে মারা গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত