যশোরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২০, ১০:৫৫ পিএম

যশোর শহরের ষষ্টিতলায় শনিবার সকালে তিনতলা ছাদের ওপর থেকে পড়ে শফিউল্লাহ (৫) নামে এক শিশু মারা গেছে।

মৃতের ভাই খলিল উল্লাহ জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে শফিউল্লাহ বাড়ির ছাদে ওঠে। ছাদে কোন রেলিং ছিল না। বর্ষার পানিতে ছাদ পিচ্ছিল হয়ে আছে। এ অবস্থায় ছাদের উপর হাঁটাহাঁটি করার এক পর্যায়ে সে পা পিঁছলে পড়ে যায়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি  করা হলে তার অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে শফিউল্লাহর মৃত্যু হয়।

শফিউল্লাহ যশোর ষষ্টিতলাপাড়ার বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জাকির উল্লাহর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর হোসেন সুমন এ ঘটনা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত