ঢাকায় বেশি করোনা রোগী রাজারবাগ-যাত্রাবাড়ীতে

আপডেট : ১০ মে ২০২০, ১১:৪৯ এএম

দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রধান হটস্পট হলো রাজধানী ঢাকা। আর এখানে সবচেয়ে বেশি রোগী রয়েছে রাজারবাগ, যাত্রাবাড়ী, কাকরাইল, মহাখালী, মুগদা এবং মোহাম্মদপুর এলাকায়।

বিবিসি বাংলা রবিবার আরও জানায়, বিভাগ হিসেবে সবচেয়ে বেশি করোনা রোগী ঢাকা বিভাগেই।

রাজধানীর রাজারবাগে ২০০ জন, যাত্রাবাড়ীতে ১৮২ জন, কাকরাইলে ১৭৩ জন, মহাখালীতে ১৫৯ জন, মুগদায় ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মোহাম্মদপুরে ১৩২ জন, লালবাগে ১০৬ জন, তেজগাঁও এলাকায় ১০১ জন, উত্তরায় ৮১ জন, বাবুবাজারে ৭৯ জন, বংশালে ৭৪ জন, গেন্ডারিয়ায় ৬২ জন, শাহবাগে ৫৯ জন, ধানমন্ডিতে ৫৭, শ্যামলীতে ৫৪ জন, গুলশানে ৫৪ জন, চকবাজারে ৫২ জন আর ওয়ারীতে ৫১ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।

এছাড়া দেশের মোট করোনা রোগীর ৮১ শতাংশই ঢাকা বিভাগের। চট্টগ্রামে ৬ শতাংশ, ময়মনসিংহে ৩.৭৫ শতাংশ, রংপুর ২.৭৪ শতাংশ, খুলনায় ১.৯৬ শতাংশ,সিলেটে ১.৪৯ শতাংশ, রাজশাহীতে ১.৪০ শতাংশ আর বরিশালে ১.২৪ শতাংশ করোনা রোগী রয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, শনিবার নাগাদ দেশে ১৩ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২১৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত