বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে সেইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শনিবার রাতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছিল, একদিন পর মৃতের মৃতের সংখ্যা সংখ্যা ছাড়াল ২ লাখ ৮০ হাজার।
করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবারের শুরুতে বিশ্বজুড়ে করোনার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮১ হাজার ২৮৭ জনে। আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৭৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৯৪ হাজার জন।
একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃতের তালিকায় তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ। দেশটিতে মারা গেছেন ৭৯ হাজার ১৮০ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের স্থানেই রয়েছে স্পেন, ২ লাখ ২৩ হাজার। দুই লাখ ১৮ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে ইতালি। এরপর যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার।
পঞ্চমস্থানে আছে বর্তমানে করোনার হটস্পটে পরিণত হওয়া রাশিয়া। বিশ্বের বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ হাজার ছাড়িয়েছে।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে মারা গেছেন ৩১ হাজার ৯৩০ জন। সাড়ে তিরিশ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে ইতালি। স্পেন ২৬ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে আছে চতুর্থস্থানে। অল্প ব্যবধানেই পঞ্চম স্থানে আছে ফ্রান্স।
ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ছড়িয়ে পড়ে। শুরুতে চীনের মধ্যে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লেও এক মাসের মধ্যে বিশ্বের অন্যান্য দেশেও সংক্রমণ ঘটে ভাইরাসটির। চীনে আক্রান্ত হন ৮২ হাজার ৯০১ জন মানুষ, মারা যান ৪ হাজার ৬৩৩ জন। দেশটির আক্রান্ত ও মৃতের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। তবে চীনে এখন করোনার প্রকোপ নেই বললেই চলে।
