অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া যুবক রায়হান গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২০, ১১:২০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোরে র‍্যাব-২ এর একটি দল রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে। সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মধ্যরাতে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও শেয়ার করতো।

র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, রায়হানের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকের সময় তার কাছে থেকে একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত