পরশুরাম ও ছাগলনাইয়ায় বিজিবির ত্রাণ বিতরণ

আপডেট : ১২ মে ২০২০, ০৩:৫৭ পিএম

ফেনীর সীমান্তবর্তী এলাকা পরশুরাম ও ছাগলনাইয়ায় কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ফেনীর জায়লস্করস্থ ৪ বিজিবি।

মঙ্গলবার সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই উপজেলার ৭৫ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এর আগে কয়েক দফায় ফেনীস্থ বিজিবি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। 

ফেনীস্থ বিজিরি থেকে প্রেরিত এক মেইল বার্তায় জানা যায়,  ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর আওতাধীন খেজুরিয়া কোম্পানি কমান্ডার সুবেদার আবু সুফিয়ান ভূঁইয়া ও কেতরাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. খয়বর হোসেন এবং মধুগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণের প্রতিটি প্যাকেটে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ৫০০ মি. লি. সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম লবণ দেওয়া হয়।

এর আগে কয়েক দফায় ফেনীস্থ বিজিবি ত্রাণ বিতরণ করে। চলমান অবস্থা নিরসন না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত