বাইরে থেকে আসা যে কোনো প্যাকেজ বা ডেলিভারি তাৎক্ষণিক স্পর্শ করলে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সেগুলো ৭২ ঘণ্টা পর্যন্ত না ধরে ফেলে রাখার পরামর্শ দিয়েছেন একদল ব্রিটিশ গবেষক।
স্কাই নিউজ জানায়, যুক্তরাজ্যের বাথ, ব্রিস্টল এবং সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের এক দল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী এই পরামর্শ দিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক থাকতে ‘জার্ম ডিফেন্স’ নামে একটি সাইটে নিয়মিত পরামর্শ ও তথ্য দেয়া হয়ে থাকে।
সেখানে ব্রিটিশ বিশেষজ্ঞ দলটি জানান, করোনাভাইরাস যেন কোথাও ছড়াতে না পারে সেজন্য প্যাকেজ, পার্সেল ও ডেলিভারি ৭২ ঘণ্টা পর্যন্ত না ধরে ফেলে রাখতে হবে। বাড়িতে নিয়মিতভাবে জিনিসপত্রে ওপর জীবাণুনাশক ছিটাতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখা, যেমন একজনের তোয়ালে আরেকজন ব্যবহার না করা
বাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক ডা. বেন আইনওয়ার্থ বলেন, এসব পরামর্শ অনুশীলনে কিছুটা সময় লাগতে পারে। তবে এক সময় এগুলো অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে এবং তা স্বাভাবিক মনে হবে। এর ফলে অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
