করোনা চিকিৎসার জন্য বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

আপডেট : ১৩ মে ২০২০, ০১:০৯ এএম

দেশে করোনা চিকিৎসায় অক্সিজেন সংকট নিরসনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাট ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিইডি) হসপিটালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, করোনা চিকিৎসার জন্য যতদিন প্রয়োজন হবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রুততম সময়ে কার্যক্রম শুরু করার জন্য আবুল খায়ের গ্রুপ ৩০০ নতুন সিলিন্ডার সংগ্রহ করে ইতিমধ্যে ফিলিং সম্পন্ন করেছে। প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা ১ দশমিক ৪ কিউবিক মিটার। করোনা চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনে বাইরে অতিরিক্ত সিলিন্ডার অক্সিজেন ফিলিংয়ের জন্য পাঠালে সেগুলোও ফিলিং করে দেওয়া হবে। অক্সিজেনের প্রয়োজনে হাসপাতালকে হেল্পলাইন নাম্বারে (০১৯৮৮৮০২১৬৬) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত