গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যবাসায়ীর (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। নিহতের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়া কাশিমপুরে এক নারীসহ ৩ জনের করোনা শনাক্ত হওয়ায় তিনটি বাড়ী লকডাউন করা হয়েছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি আকবর আলী খান জানান, সর্দি-জ্বর, কাশি ও গলা ব্যাথা নিয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। বুধবার সকালে নিহতের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবাার প্রশাসন ও পুলিশের উপস্থিতে জানাযা শেষে ওই ব্যবসায়ীকে দাফন করা হয়েছে।
