গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করল ‘নগদ’

আপডেট : ১৪ মে ২০২০, ০৮:০৫ এএম

ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ ও টেলিকম অপারেটর রবি আজিয়াটার (রবি-এয়ারটেল) পাঁচ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে। গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ। নগদ ও রবির মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিন সেট করে ১০ সেকেন্ডেই নগদের গ্রাহক হয়ে যেতে পারবেন। নিবন্ধনের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো পরিমাণ টাকা ক্যাশ ইন করে নগদের ফেইসবুক পেজে নির্দিষ্ট মন্তব্যের ঘরে মন্তব্য করে গ্রাহক লাখপতি হয়ে যেতে পারেন। এছাড়া নিশ্চিত ২৫ টাকা তো থাকছেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত