গোয়ালন্দে কিশোরী করোনায় আক্রান্ত

আপডেট : ১৪ মে ২০২০, ১২:০৭ পিএম

গোয়ালন্দ উপজেলায় এবার আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রাক্ত রোগী দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকার। বুধবার সন্ধ্যায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলিশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলা মোট ৭জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলো।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিম মাহমুদ জানান, বিআইডব্লিউটিসির ৫ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর বিআইডব্লিউটিসির মেসের রাধুনীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বুধবার ওই রাধুনীর পাশের বাড়ির আরেকজন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়।

তিনি আরও জানান, বুধবার মোট ২২ জনের নমুনার ফলাফল স্বাস্থ্য বিভাগের কাছে আসে। এতে ২১ জন নেগেটিভ ও একজনের পজিটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত