রাজধানী ঢাকার বনানীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে কথিত এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এক র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ওই মাদক ব্যবসায়ী নিহত হয়।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জানান জানান, জলিল নামের ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা আছে।
