৩ জুন থেকে অবাধ চলাচলের অনুমতি পাবে ইতালীয়রা

আপডেট : ১৬ মে ২০২০, ০১:৫৭ এএম

ইতালি লকডাউন শিথিল করে আগামী ৩ জুন থেকে দেশজুড়ে নাগরিকদের অবাধ চলাচলের অনুমতি দেবে। ইতালি সরকারের এক খসড়া আদেশ গতকাল শুক্রবার হাতে পাওয়ার পর এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিই মার্চে প্রথম দেশজুড়ে কড়াকড়ি আরোপ করেছিল। এখন সংক্রমণ কমে আসতে থাকায় দেশটি লকডাউন থেকে বেরিয়ে আসছে। রয়টার্স জানিয়েছে, ইতালির খসড়া আদেশটি শুক্রবার অনুমোদন পাওয়ার কথা রয়েছে। তবে সময়ের আগে সেটি কিছুটা সংশোধনও করা হতে পারে। আদেশটিতে বলা হয়েছে, আগামী ৩ জুন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আর ১৮ মে থেকে ইতালির এক একটি অঞ্চলে মানুষ অবাধে চলাফেরা করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত