বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২০, ০৩:০৩ এএম

মাগুরায় গতকাল শুক্রবার বিকেলে বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত কৃষক কাওসার শেখের (৬৫) বাড়ি মহম্মদপুর উপজেলার সূর্যকুন্ডু গ্রামে। নিহত গৃহবধূ তানিয়া বেগমের (৩৫) বাড়ি মাগুরা সদরের দারিয়াপুর গ্রামে। গতকাল বিকেল ৩টার দিকে বজ্রপাত আঘাত হানলে তারা মারা যান। তানিয়া বাড়ির পাশ্বর্বর্তী মাঠের মধ্যে বজ্রাঘাতে নিহত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ওই গ্রামের আশরাফ শিকদারের স্ত্রী।

গতকাল বিকেলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় কাওসার শেখ ও তার ছেলে নিজ বসতবাড়ি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে দুজন আহত হন। তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক কাওসার শেখকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, নরসিংদীর পলাশে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় শামসুল হক (৬৫) নামে আরও একজন শ্রমিক আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত