সিরাজগঞ্জে পুলিশসহ ৯ জন আক্রান্ত

আপডেট : ১৬ মে ২০২০, ০৩:০৭ এএম

সিরাজগঞ্জ জেলায় তিন পুলিশসহ নয়জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন সিরাজগঞ্জ পৌরসভার তিনজন কর্মচারী, কাজিপুর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, এএসআই ফারুক ও কনস্টেবল আল মামুনসহ উপজেলার পাঁচজন এবং বেলকুচি উপজেলার দৌলতপুরে আবদুল আলীমের স্ত্রী মারা যাওয়া ইসমত আরা খাতুন (৩২)।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে এ নয়জনের শরীরে করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৮৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট তার হাতে এসেছে। এর মধ্যে ওই নয়জনের করোনা পজিটিভ এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। করোনায় আক্রান্ত এ নয়জনকে ইতিমধ্যেই আইসোলেশনে নেওয়া হয়েছে। জেলা থেকে ৫৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ওই নয়জনসহ ১৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত