নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকাবাসীর কল্যাণে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উন্নত ঢাকা গড়ে তোলারও অঙ্গীকার করেন। গতকাল শনিবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ব্যারিস্টার তাপস। করোনা পরিস্থিতিকে সারা বিশ্বের জন্য একটি সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করে মেয়র তাপস বলেন, জীবন ও জীবিকার মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় করতে হবে। অর্থনীতি এবং জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে জাতীয় কমিটি গঠন করে দিয়েছেন। সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন গঠিত কমিটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি বলেন, করপোরেশনের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাদানের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকাবাসীরা যেন এর চিকিৎসা পান সে বিষয়টি নিশ্চিত করা হবে। একই সঙ্গে আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর পিক সিজনে ঢাকাবাসীকে যেন ডেঙ্গু মশার প্রকোপ নিরোধে সেবা দিতে পারি সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী ইশতেহারে দেওয়া ৫টি রূপরেখা বাস্তবায়নে আগামীকাল থেকেই কাজে নেমে পড়বেন বলে জানান মেয়র তাপস। তিনি বলেন, সকলের পরামর্শ নিয়ে ঢাকাবাসীর কল্যাণে সিদ্ধান্ত নেবেন এবং তা বাস্তবায়ন করবেন। বর্তমান রূঢ় বাস্তবতার মাঝেও ৩ মাসের মধ্যে মৌলিক সেবা নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন মেয়র তাপস।
উন্নয়নকাজ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, বর্তমানে চলমান ভালো কাজের ধারাবাহিকতা চালিয়ে যাবেন, প্রয়োজনে সেগুলো আরও বেগবান করবেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আক্রান্তদের সুস্থতা কামনা করেন তিনি।
মেয়র তাপস বলেন, গত বছরের মতো ঢাকাবাসী যেন ডেঙ্গুতে কষ্ট না পান সেজন্য তিনি এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং সকলের সঙ্গে পরামর্শ করে করণীয় ঠিক করবেন।
এ সময় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
৫
করোনা-ডেঙ্গুসহ ৫ কাজে অগ্রাধিকার মেয়র তাপসের
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকাবাসীর কল্যাণে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উন্নত ঢাকা গড়ে তোলারও অঙ্গীকার করেন। গতকাল শনিবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ব্যারিস্টার তাপস। পৃষ্ঠা ১১ কলাম ৬ >
করোনা-ডেঙ্গুসহ ৫ কাজে অগ্রাধিকার মেয়র তাপসের
করোনা পরিস্থিতিকে সারা বিশ্বের জন্য একটি সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করে মেয়র তাপস বলেন, জীবন ও জীবিকার মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় করতে হবে। অর্থনীতি এবং জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে জাতীয় কমিটি গঠন করে দিয়েছেন। সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন গঠিত কমিটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই কার্যক্রম চালিয়ে যাবে।