উহানের বাজারে ‘বন্যপ্রাণী থেকে করোনা ছড়ায়নি’

আপডেট : ১৭ মে ২০২০, ১০:৪৫ এএম

উহানের মাংসের বাজারে কোনো বন্যপ্রাণী থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) ছড়ায়নি বলে দাবি করেছেন চীনেরই শীর্ষস্থানীয় দুজন জীববিজ্ঞানী।

করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর চীন শুরু থেকে দাবি করছে, নতুন ভাইরাসটি উহানের মাংসের বাজারে একটি বন্যপ্রাণী থেকে ছড়িয়েছে। সেটি বনরুই বা প্যাঙ্গোলিন হতে পারে বলে জানিয়েছে দেশটি।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানায়, ভাইরাসটি বাদুড় থেকে ছড়িয়েছে। আমেরিকা আবার দাবি করছে, উহানের ওই মাংসের বাজারের পাশে চীনের যে গোপন ল্যাব রয়েছে, সেখান থেকে ভাইরাসটি ছড়িয়েছে।

রোগপ্রতিরোধের চিকিৎসা ব্যবস্থা বের করতে ভাইরাসের উৎপত্তিস্থল জানা খুব জরুরি। তাই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা ধরনের গবেষণা চলছে।

চীনের আণবিক জীববিজ্ঞানী অ্যালিনা চ্যান এবং বিবর্তনীয় জীববিজ্ঞানী শিং ঝান নতুন এই গবেষণটি করেছেন। তাদের উদ্ধৃত করে দ্য মেইল অন সানডে জানিয়েছে, ভাইরাসটি মানুষ থেকে বাজারে অন্য কারো শরীরে ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির ওই গবেষণায় বলা হয়েছে, ‘গবেষণাগারে পরীক্ষার সময় মানুষের শরীরে এটি অভিযোজিত হয়ে থাকতে পারে।’

চ্যান এবং ঝান বলছেন, ‘প্রমাণগুলো থেকে বোঝা যায় ভাইরাসটি মানব-অভিযোজিত হয়ে আবার মানুষে ছড়িয়েছে। ’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত