উদ্ভাবিত কিট নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করবে গণস্বাস্থ্য

আপডেট : ১৯ মে ২০২০, ০৫:৩৭ পিএম

নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট নিয়ে বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করছে গণস্বাস্থ্য কেন্দ্র। 

বুধবার সকাল ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত হবে এ আলোচনা। আলোচনার বিষয় 'করোনা রোগ শনাক্তকরণে গনস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত সমন্বিত এন্টিজেন, এন্টিবডি পরীক্ষা পদ্ধতি'।

এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী।সভাপতিত্ব করবেন বিএসএমএমইউর সাবেক উপাচার্য এবং ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম। 

পরিচালনা করবেন জিআর কোভিড -১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মহিব উল্লাহ খোন্দকার। 

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা কিট পরীক্ষা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) গঠিত ৬ সদস্যের কমিটি। এর প্রধান হলেন হাসপাতালের ভাইরোলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপিকা শাহীনা তাবাসসুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত