বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব আইসিসি ক্রিকেট কমিটির

আপডেট : ১৯ মে ২০২০, ০৬:৩০ পিএম

করনার প্রাদুর্ভাবের পর থেকে ক্রিকেট বলে থুতু বা লালার ব্যবহার নিয়ে কথা হচ্ছে। অনেকেই এ নিয়ে নিজেদের মত দিয়েছে। আইসিসির ক্রিকেট কমিটি এবার বল পালিশের ক্ষেত্রে থুতু’র ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিল।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি সোমবার ভিডিও কনফারেন্সে মাধ্যমে আইসিসিকে এই সুপারিশ করেছে। তবে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করলেও ঘামের ব্যবহার নিষিদ্ধ করার কোনো প্রস্তাব করা হয়নি।

এ ছাড়া আইসিসির ক্রিকেট কমিটি এদিন আরো কিছু প্রস্তাব করেছে। যার মধ্যে অন্যতম- আন্তর্জাতিক ম্যাচে দুজন করে স্থানীয় আম্পায়ার রাখার। সেই সাথে ইনিংস প্রতি দুটির পরিবর্তে তিনটি করে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেওয়ার নিয়ম চালু করারও পরামর্শ দেওয়া হয়।’

বিবৃতিতে অনিল কুম্বলে বলেন, ‘আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির প্রধান ডা. পিটার হারবার্টের সঙ্গে আলোচনা করে জেনেছি, থুতুর ব্যবহারে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি। তাই আইসিসি কমিটির প্রস্তাব, বল পালিশের ক্ষেত্রে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক। কিন্তু ঘামের ব্যবহারে কোনও সমস্যা নেই। কারণ ঘাম থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্থানীয় আম্পায়ার বাড়ানোর প্রস্তাবের কারণ সম্পর্কে বলেন, ‘বেশ কিছু দেশের সীমান্ত বন্ধ। আন্তঃরাজ্য বিমান পরিষেবাও হয়তো ঠিক মতো পাওয়া যাবে না। তার উপরে যে কোনো দেশে যাওয়ার পরেই ১৪ দিনের কোনারেন্টাইনে থাকতে হচ্ছে। তাই এই আতঙ্কের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হোক স্থানীয় আম্পায়ারদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত